মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিলেটে মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে ফুটফুটে নবজাতক

সিলেটে মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে ফুটফুটে নবজাতক

সিলেটে মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে ফুটফুটে নবজাতক
সিলেটে মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে ফুটফুটে নবজাতক

অনুসন্ধান ২৪ >>সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রসব বেদনায় রাস্তার পাশে ছটফট করছিলেন ভবঘুরে এক নারী। ঘটনাটি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটের চটি এলাকার। স্থানীয়রা বলছেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন। এলাকায় তিনি ‌‘পাগলি’ নামে পরিচিত।

প্রথম ওই নারীর অবস্থা বুঝে উঠতে না পারলেও পরে তাকে উদ্ধার করে একটি বাড়িতে নিয়ে যান স্থানীয়রা। কয়েকঘণ্টা পর বুধবার সন্ধ্যায় ফুটফুটে একটি নবজাতক জন্ম দেন ওই নারী।

স্থানীয়রা আরো বলেন, বুধবার বিকেলে রাস্তার পাশে ছটফট করতে দেখে লোকজন এলাকার চেয়ারম্যান ও ওয়ার্ডের মেম্বারকে খবর দেন। পরে তারা রাস্তা থেকে তুলে একটি বাড়িতে নিয়ে যান এবং বাচ্চা প্রসবের ব্যবস্থা করেন। কয়েক ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে ওই নারী একটি কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে মা-মেয়ে দুজনই সুস্থ আছেন।

এদিকে জৈন্তাপুরের ইউএনও উম্মে সালিক রুমাইয়া বলেন, বিষয়টি নজরে আসার পর ওই প্রসূতির নিরাপদ সন্তানপ্রসব ও সু-চিকিৎসা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯