মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>খাগড়াছড়ির আলুটিলা এলাকায় পাথরবোঝাই ট্রাকচাপায় ফিরোজ মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
নিহত ফিরোজ মিয়া বান্দরবানের লামার শিলাছড়ির কামাল হোসেনের ছেলে এবং আহত রাকিব হোসেন গোপালগঞ্জের চলকরপুরের ওহাব কাজির ছেলে। আহত ব্যক্তি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর ৬টার দিকে জেলার সদরের আলুটিলা জিরো মাইলে এ দুর্ঘটনা ঘটে। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হতাহত ব্যক্তিরা খাগড়াছড়ি সদরের কলেজ গেট এলাকায় ভাড়া বাসা থেকে বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করতেন।
বৃহস্পতিবার ভোরে কাজের সন্ধানে মোটরসাইকেলে মাটিরাঙ্গা যাওয়ার পথে জিরোমাইলে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়।