মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
উজিরপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যর আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠান

উজিরপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যর আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠান

উজিরপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যর আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠান
উজিরপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যর আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠান

এ এইচ অনিক >> বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনায় ও উজিরপুর উপজেলা সাবেক  ছাত্রদল নেতা শাহাদুজ্জামান কমরেড-এর আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল। ২৪ এর গনঅভ্যুত্থানে সকল শহীদদের রুহের মাগফেরাত ও আহত সকল যোদ্ধাদের সুস্থতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দীন আহমেদ সান্টুর নির্দেশনায় এবং উপজেলা সাবেক ছাত্রদল নেতা শাহাদুজ্জামান কমরেড-এর আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১লা জানুয়ারি বুধবার রাত ৮টার দিকে উজিরপুর বন্দরে ঈদগা ময়দানে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাইম সিকদারের সঞ্চালনায় বক্তৃতা করেন উজিরপুর পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু,যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম, উজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মনির হোসেন সরদার, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল গোমস্তা।

উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা মোঃ মামুন সিকদার,উপজেলা শ্রমিক দল নেতা মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান,মোঃ আতিকুল ইসলাম বিপ্লব, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাফাউল সরদার সম্রাটসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। এদিকে এ অনুষ্ঠানকে ঘিরে দুপুর থেকে নেতাকর্মীরা উজিরপুর বন্দরে জড়ো হতে থাকে,একপর্যায়ে জনসমুদ্রে পরিনত হয়।

এসময় উপস্থিত অতিথি বৃন্দ বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯