বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন .. সারাদেশের মতো বরিশালে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় ছাত্রনেতাদের পাশাপাশি অংশ নেন জেলা বিএনপির নেতা-কর্মীরা।
বুধবার (০১ জানিুয়ারি) সকাল ১১টার সময় জেলা ছাত্রদলের উদ্যোগে বরিশাল জিলা স্কুলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার শিল্পকলা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃইমরান হোসেন লিমনের সভাপতিত্বে বক্তব্য দেন বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সোহানুর রহমান, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক শাহাদাত হোসেন সুজনসহ অন্যান্য নেতারা।
সেখানে বক্তারা সংগঠনের ইতিহাস, ঐতিহ্য এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখবে বলে জানান জেলা যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন।