বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খুলনা তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুর আজিমসহ গ্রেফতার ৫

খুলনা তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুর আজিমসহ গ্রেফতার ৫

খুলনা তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুর আজিমসহ গ্রেফতার ৫
খুলনা তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুর আজিমসহ গ্রেফতার ৫

অনুসন্ধান ২৪ >>খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর আজিমসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি মো. তৈমুর ইসলাম জানান, খুলনা থেকে একটি টিম ঢাকার গুলশান, বাড্ডা, খিলক্ষেত, বসুন্ধরাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার বাসিন্দা শানু মহুরির ছেলে নূর আজিম, দেয়ানা দত্ত এলাকার বাসিন্দা মোশারেফ হোসেনের ছেলে ফয়সাল আহমেদ দ্বিপ, খালিশপুর এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম ফকরুলের ছেলে মো. কামরুজ্জামান নাঈম, নিরালা কাশেম নগর এলাকার বাসিন্দা বাবুল ম‍াতব্বরের ছেলে রিয়াজুল ইসলাম রাজু এবং খালিশপুর এলাকার বাসিন্দা শামসুল হক তালুকদারের ছেলে মো. রানা তালুকদারকে গ্রেফতার করে। এরমধ্যে রিয়াজুল পূর্ববানিয়াখামা এলাকার বাসিন্দা দাদো মিজানের খালাতো ভাই। তিনি পূর্ববানিয়াখামার এলাকার আল-আমিন হত্যা মামলার অন্যতম আসামি।

গ্রেফতারকৃত অন্য আসামিরা হলেন- ফয়সাল আহমেদ দ্বিপ (২৫), রিয়াজুল ইসলাম রাজু (৩৫), মো. কামরুজ্জামান নাঈম (২৫) ও মো. রানা তালুকদার (২৯)।

কেএমপির ডিবি ওসি মো. তৈমুর ইসলাম আরো বলেন, বুধবার ভোররাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে নিয়ে খুলনার উদ্দেশে রওনা দিলে দুপুর ২টায় খুলনা ডিবি কার্যালয়ে পৌঁছাই। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯