বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লালমোহনে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ৪৫ হাজার টাকা জরিমানা

লালমোহনে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ৪৫ হাজার টাকা জরিমানা

লালমোহনে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ৪৫ হাজার টাকা জরিমানা
লালমোহনে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ৪৫ হাজার টাকা জরিমানা

অনুসন্ধান ২৪ >>ভোলার লালমোহন উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ অর্থদণ্ড প্রদান করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

সোমবার সকালে পৌরশহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি বেকারি এবং একটি মিষ্টির দোকান মালিককে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় তিনি জানান, অভিযানে গিয়ে দেখা যায় একটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি হচ্ছিল। অপর বেকারি এবং মিষ্টির দোকানের খাদ্যপণ্যের মেয়াদ উল্লেখ না করায় তাদের বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। যার পরিমাণ ৪৫ হাজার টাকা।

তিনি আরো জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ভেজাল সন্দেহে বিভিন্ন দোকানের খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানে ভোলা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাগর মল্লিকসহ স্থানীয় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯