বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>পটুয়াখালীর কলাপাড়ায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এক পরিবারের সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে আব্বাস হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছয়জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা যায়, গতকাল সোমবার রাত ১১টার দিকে আব্বাসের পরিবারের ৬ সদস্য খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল গড়িয়ে বেলা বাড়লেও কারো ঘুম না ভাঙায় প্রতিবেশীরা গিয়ে তাদের ঘুম ভাঙান। পরে ঘুম থেকে উঠে দেখতে পান, দুর্বৃত্তরা টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে ২ লাখ টাকা, ৩ ভরি স্বর্ণ ও ৫ টি অ্যান্ড্রয়েড মোবাইলসহ বিভিন্ন মালামাল লুটে নেয়।
এ সময় তারা গুরুতর অসুস্থ বোধ করলে প্রতিবেশীরা তাদেরকে হাসপাতালে ভর্তি করেন। তাদের দাবি, সবার অজান্তে দুর্বৃত্তরা তাদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। এ ঘটনার অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।