বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>সিলেটের বিশ্বনাথে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে আয়শা সিদ্দিকা আয়না নামে ১৮ মাস বয়সী শিশুর।
বিষয়টি নিশ্চিত করেছেন শিশুর মামা সাংবাদিক আক্তার আহমদ শাহেদ।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রামধানা গ্রামের রইছ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু আয়শা সিদ্দিকা আয়না একই গ্রামের মৃত সেবুল আহমদের মেয়ে।
তিনি জানান, সকালে বাড়ির উঠানে খেলতে গিয়ে সে বাড়ির পুকুরে পড়ে যায়। হঠাৎ তার সঙ্গে থাকা আরেক শিশু খবর দেয় আয়শা পুকুরে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে দুই পরিবারে শোকের মাতম চলছে। গত ৬ মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে এই শিশুর বাবা সেবুল আহমদ মারা যান।