মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়কে বসুন্ধরা গার্মেন্টস শ্রমিকরা

সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়কে বসুন্ধরা গার্মেন্টস শ্রমিকরা

সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়কে বসুন্ধরা গার্মেন্টস শ্রমিকরা
সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়কে বসুন্ধরা গার্মেন্টস শ্রমিকরা

অনুসন্ধান ২৪ >>সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বসুন্ধরা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করেছে।বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেতনের দাবিতে বিক্ষুব্ধ কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সাভারের হেমায়েতপুর এলাকার সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবস্থান নেন এবং অবরোধ করে রাখেন।

শ্রমিকরা জানান, গত মাসের বেতন এখনও বসুন্ধরা গার্মেন্টসের মালিকপক্ষ পরিশোধ করেনি। সেই বেতনের দাবিতে আগেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছিল। সেসময় সেনাবাহিনী এসে সমাধানের আশ্বাস দিলে সেসময় শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়। তবে মালিকপক্ষ আজ বেতন পরিশোধ না করায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছে। এ সময় অবিলম্বে বকেয়া পাওনা পরিশোধ না করলে কঠোর কর্মসূচি প্রদানের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকরা তাদের বকেয়া পাওনার জন্য সড়ক অবরোধ করে রেখেছে। তবে আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু মালিকপক্ষের কেউ না থাকায় শ্রমিকদের সমস্যার সমাধান করা এখনো সম্ভব হয়নি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯