মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মারুফ নিহত

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মারুফ নিহত

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মারুফ নিহত
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মারুফ নিহত

অনুসন্ধান ২৪ >>পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মো. মারুফ শেখ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রুদ্র বড়াল (২৮) নামে আরেক আরোহী গুরুতর আহত হন। সোমবার দুপুরে সদর উপজেলার ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় স‍ূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে পিরোজপুরের কাউখালি থেকে আসা একটি মোটরসাইকেল বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর হুইল গার্ডের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এ সময় সাইকেলের অন্য আরোহী রুদ্র ছিটকে পড়ে গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহত ও আহতকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ইশিতা বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে এ ঘটনায় গুরুতর আহত অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মো. মারুফ শেখ পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগ্রাম এলাকার মো. ইদ্রিস শেখের ছেলে। আহত রুদ্র বড়াল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রবিন্দ্র বড়ালের ছেলে।

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় ও আরেক জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯