মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>খুলনায় অভিযান চালিয়ে মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহাবুব আলম সোহাগকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম।
রোববার (২৯ ডিসেম্বর) রাতে তাকে মহানগরীর তারেরপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, রোববার রাতে তারেরপুকুর এলাকায় অভিযান চালিয়ে মাহাবুব আলম সোহাগকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নিয়মিত মামলা রয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ বিএনপির অফিস ভাঙচুর এবং খালিশপুর থানা বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ করা শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।