মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খুলনায় স্ত্রীসহ শীর্ষ সন্ত্রাসী‌ গ্রেফতার

খুলনায় স্ত্রীসহ শীর্ষ সন্ত্রাসী‌ গ্রেফতার

খুলনায় স্ত্রীসহ শীর্ষ সন্ত্রাসী‌ গ্রেফতার
খুলনায় স্ত্রীসহ শীর্ষ সন্ত্রাসী‌ গ্রেফতার

অনুসন্ধান ২৪ >>খুলনার শীর্ষ সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ি পলাশ‌ ও তার স্ত্রী পারভীন সুলতানা তিতলীকে গ্রেফতার ক‌রে‌ছে যৌথ বা‌হিনী। গ্রেফতার পলাশ নগরীর সোনাডাঙ্গা থানাধীন ২২ নম্বর গোবরচাকা এলাকার জ‌নৈক সুলতান তালুকদা‌রের ছে‌লে।

শ‌নিবার (২৮ ডিসেম্বর) রা‌তে তা‌দের গ্রেফতার করা হয়। এ সম‌য়ে তার কাছ থে‌কে ২‌টি রামদা, ২‌টি চাইনিজ কুড়াল ও  ৫‌টি ককটেল উদ্ধর করা হয়েছে।

খুলনার সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, সন্ত্রাসীদের গ্রেফতারে যৌথ বা‌হিনী নগরীতে অভিযান প‌রিচালনা ক‌রে আস‌ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবা‌দের ভিত্তিতে শ‌নিবার রাত ১২টার দি‌কে সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় যৌথ বাহিনী মাদক ও অস্ত্র উদ্ধারের জন‌্য অভিযান পরিচালনা করে।

অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ এবং তার স্ত্রী পারভীন সুলতানা তিতলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে, পলাশের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি তল্লাশি করে বাড়ির উঠান হতে ৫টি ককটেল, ২টি রামদা ও ২টি চাইনিজ কুড়ালসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি জানান, পলাশের বিরুদ্ধে সোনাডাঙ্গাসহ খুলনার বি‌ভিন্ন থানায় হত্যাসহ অসংখ্য মামলা র‌য়ে‌ছে। গ্রেফতারের পর তা‌দের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯