মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ময়মনসিংহে ট্রাক অটোরিকশার সংঘর্ষে একই পরিবারে নিহত ৪

ময়মনসিংহে ট্রাক অটোরিকশার সংঘর্ষে একই পরিবারে নিহত ৪

ময়মনসিংহে ট্রাক অটোরিকশার সংঘর্ষে একই পরিবারে নিহত ৪
ময়মনসিংহে ট্রাক অটোরিকশার সংঘর্ষে একই পরিবারে নিহত ৪

অনুসন্ধান ২৪ >>ময়মনসিংহে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তারা একই পরিবারের বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, অটোরিকশাটি ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ মোড় থেকে ছয়জন যাত্রী নিয়ে নেত্রকোণার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ–নেত্রকোণা সড়কের গাছতলা বাজার এলাকায় পোঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বিদ্যা মিয়া ও লাভনী আক্তার মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর চিকিৎসক আব্দুর রশিদ ও বকুল বেগমকে মৃত ঘোষণা করেন। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন– নেত্রকোণা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল বেগম (৪৫), শ্যালক বিদ‍্যা মিয়া (৪২) এবং আব্দুর রশিদের ছেলে রবিউলের স্ত্রী লাবনী আক্তার (১৮)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নাজমুস সাখাওয়াত বলেন, ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে আসলে আরো দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন আরো দুজন।

ওসি টিপু সুলতান বলেন, দুটি লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ও বাকি দুটি শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯