মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>ঢাকা ও মানিকগঞ্জ জেলা থেকে তাবলীগ জামাত শুরায়ী নেজামের (জোবায়ের পন্থী) দুই শতাধিক সাথী কাকরাইল মসজিদে আগমন করেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা ও মানিকগঞ্জ জেলা থেকে ২০০-২৫০ সাথী কেন্দ্রীয় মার্কাজ কাকরাইল মসজিদে মুসল্লি পরামর্শ সভায় যোগদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা জেলার সাভার উপজেলা মার্কাজ মসজিদ থেকে আমির মাওলানা আবু জাফরের নেতৃত্বে ১০ জন, মানিকগঞ্জ জেলা মার্কাজ মসজিদ থেকে জিম্মাদার মো. আব্দুল হান্নানের নেতৃত্বে ৫০-৬০ জন এবং অন্যান্য উপজেলা থেকে বিক্ষিপ্তভাবে ৭০-৮০ জন, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলা থেকে ৯০-১০০ জন শুরায়ী নেজামের সাথী কেন্দ্রীয় মার্কাজ কাকরাইল মসজিদে আগমন করেন।