বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, খুলনার পাইকগাছা উপজেলার পোস্ট অফিস চত্বরে এক পথসভা করেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়। পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রায় ৬ হাজার নেতাকর্মী যোগ দেন।
প্রধান অতিথি হিসেবে পথসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম মুকুল প্রমুখ।