রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাভারে যথাযোগ্য মর্যাদায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন

সাভারে যথাযোগ্য মর্যাদায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন

সাভারে যথাযোগ্য মর্যাদায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন
সাভারে যথাযোগ্য মর্যাদায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন

অনুসন্ধান ২৪ >>সাভারে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন বা ক্রিসমাস। বিপুল উৎসাহ উদ্দীপনায় সকাল থেকেই প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়েছে।বড়দিন উপলক্ষে গির্জাসমূহে দৃশ্যমান কোনো ঝুঁকি না থাকলেও ঢাকা জেলার ৫০টি গির্জার মধ্যে অধিক লোকসমাগমের কারণে ৪টি গির্জা কিছুটা ঝুঁকিপূর্ণ রয়েছে। মানিকগঞ্জে কোনো ঝুঁকিপূর্ণ গির্জা নেই।

সাভার শাখাধীন ঢাকা জেলায় ৫০টি এবং মানিকগঞ্জ জেলায় ২টি গির্জায় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা যিশুখ্রিষ্টের জন্মের এই দিনকে বড়দিন হিসেবে উদযাপন করছেন। সকালে ও  রাতে বিভিন্ন গির্জায় বাইবেল পাঠ, প্রার্থনা, সংগীত, কীর্তন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ কর্মসূচি রয়েছে।

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন হাসনাবাদ মিশন ক্রিসমাস ক্যারল গির্জায় বড়দিন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

এছাড়াও আশুলিয়া থানার গোরাট এলাকার একটি অস্হায়ী গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। শাখাধীন আরো কয়েকটি গির্জায় সীমিত আকারে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯