বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আটক ১৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত

আটক ১৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত

আটক ১৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত
আটক ১৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত

অনুসন্ধান ২৪ >>সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ১৩ জন বাংলাদেশি নাগরিককে চোরাচালানের অভিযোগে ভারতের অভ্যন্তর থেকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত ১৩ বাংলাদেশি হলেন- জৈন্তাপুর উপজেলার ফারুক ইসলামের ছেলে সাজু আহমদ (২০), গোয়াইনগাট উপজেলার বড়হাল গ্রামের আইয়ুব আলীর ছেলে শামীম (২১), সিদ্দিক আলীর ছেলে হাবিব আহমদ (২২), জৈন্তাপুর উপজেলার মোস্তফা মিয়ার ছেলে সজিব (১৯), গুচ্চগ্রামের জামালের ছেলে মোবারক (১৯), এলালের ছেলে আরিফ (১৯), দুলতিপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে ফখরুল ইসলাম (১৯), শ্রীপুর গ্রামের জামরুলের ছেলে রুবেল (২৫), গোয়াইনঘাটের শান্তিনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইব্রাহিম (১৯), জৈন্তাগ্রামের বিলাল হোসাইনের ছেলে রুহুল (২০), গুচ্ছ গ্রামের আব্দুল্লাহর ছেলে রনি (১৯), বশিরের ছেলে সোহাগ (১৯), তামাবিল গ্রামের মতিনের ছেলে নয়ন (১৯)।

তিনি জানান, ভারতের ৪ বিএসএফের কমান্ড্যান্টের সঙ্গে আলোচনা হয়েছে। বিএসএফ জানায়, গত সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৪টায় বাংলাদেশের তামাবিল এলাকার বিপরীতে ভারতের ডাউকি এলাকার আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে মোট ১৩ জন বাংলাদেশি নাগরিককে অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে ডাউকি থানায় হস্তান্তর করা হয়েছে।

তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডাউকি পুলিশ স্টেশনের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, তাদেরকে আটকের পর ডাউকি পুলিশ স্টেশনে সোপর্দ করা হয়েছে।  বর্তমানে তারা পুলিশ স্টেশনে আছেন।ডাউকি পুলিশের একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯