সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুষ্টিয়া ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ৬

কুষ্টিয়া ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ৬

কুষ্টিয়া ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ৬
কুষ্টিয়া ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ৬

অনুসন্ধান ২৪ >>কুষ্টিয়ার দৌলতপুরে ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। সংঘর্ষে বুলবুল, আবুল বাসার, রকিবুল, আব্দুল হামিদ, একছেদ আলী ও মুকাব্বার আহত হন। আহতদের মধ্যে বুলবুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে দৌলতপুর থানা বাজারে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা চলছিল। দর্শক সারিতে বসে খেলা দেখছিলেন শিতলাইপাড়া গ্রামের বুলবুল নামে একজন দর্শক। কুল আলম নামে একজন দর্শক সামনে দাঁড়ালে তাকে সামনে থেকে সরে যেতে বলেন বুলবুল।

এ নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও খেলা আয়োজক কমিটির লোকজন পরিস্থিতি স্বাভাবিক করে।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) তারেক সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯