বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সচিবালয় পাসপোর্টসহ সাংবাদিকদের যেসব সেবা দেবে

সচিবালয় পাসপোর্টসহ সাংবাদিকদের যেসব সেবা দেবে

সচিবালয় পাসপোর্টসহ সাংবাদিকদের যেসব সেবা দেবে
সচিবালয় পাসপোর্টসহ সাংবাদিকদের যেসব সেবা দেবে

অনুসন্ধান ২৪ >>সচিবালয়ে অবস্থিত পাসপোর্ট অফিস থেকেই এ বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা পাসপোর্ট সেবা নিতে পারবেন। এ বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সেখানে অবস্থিত বিআরটিএ অফিস থেকে ব্যক্তিগত গাড়ির ফিটনেস সংক্রান্ত সেবা দেওয়ার ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবকেও চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই সঙ্গে সচিবালয় থেকেই ব্যক্তিগত গাড়ির ফিটনেস ও স্বাস্থ্য সংক্রান্ত সেবা পাবেন তারা। এসব বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের সংশ্লিষ্ট দফতরকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় হয়।

আলোচনার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের পাসপোর্ট সেবা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হলো।

একই সঙ্গে সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সেখানকার ক্লিনিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো স্বাস্থ্যসেবা দিতে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯