রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পটুয়াখালী রং মেখে গরু চুরি, হাতেনাতে ধরলো জনতা

পটুয়াখালী রং মেখে গরু চুরি, হাতেনাতে ধরলো জনতা

পটুয়াখালী রং মেখে গরু চুরি, হাতেনাতে ধরলো জনতা
পটুয়াখালী রং মেখে গরু চুরি, হাতেনাতে ধরলো জনতা

অনুসন্ধান ২৪ >>পটুয়াখালীর কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় আলাউদ্দিন নামে এক চোরকে আটক করেছে স্থানীয় জনতা। আটক গরু চোর আলাউদ্দিন মহিপুর সদর ইউনিয়নের নজিবপুর গ্রামের আব্দুল হাই হাওলাদারের ছেলে।

রোববার (২২ ডিসেম্বর) উপজেলার নীলগঞ্জ ইউপির দৌলতপুর গ্রামের কৃষক বাদল হাওলাদারের গোয়াল ঘর থেকে রাতের আঁধারে গরু চুরি করেন ঐ ব্যক্তি। পরে আমতলী বাজারে বিক্রয়ের জন্য সকালে রং মেখে রাস্তায় হাঁটছিলেন তিনি। কিন্তু স্থানীয়দের সন্দেহ হলে তাকে ধাওয়া করে আটকের পর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরকে আটক করে।

আটক আলাউদ্দিন বলেন, শনিবার সকাল থেকে দৌলতপুর এলাকায় অবস্থানের পর রাতে গরু চুরি করে আমতলী বাজারে নিয়ে যাচ্ছিলাম। পথিমধ্যে আমাকে স্থানীয়রা ধরে ফেলে।

স্থানীয়রা জানান, নীলগঞ্জ ইউনিয়নে প্রায় সময় চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্মের ঘটনায় আমরা সাধারণ মানুষ এই আতঙ্কে রয়েছি। এই চোর, ডাকাত ও ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান তারা।

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, গরু চোরকে আটক করে থানা পুলিশকে অবগত করা হয়েছে। চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯