বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঢাকা-আরিচা বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

ঢাকা-আরিচা বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

ঢাকা-আরিচা বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত
ঢাকা-আরিচা বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

অনুসন্ধান ২৪ >>ঢাকার সাভারে ঠিকানা পরিবহনের বাসের ধাক্কায় প্রত্যয় সরকার নামে সিআরপি নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রোববার ২২ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে নার্সিং কলেজের শিক্ষার্থী ও নিহতের সহপাঠিরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

স্থানীয় সূ্ত্রে জানা যায়, সাভার পৌরধীন পাকিজার মোড় এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঠিকানা পরিবহনের ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এর দ্বিতীয় বর্ষের প্রত্যয় সরকার নামে এক ছাত্র নিহত হন। ঐ শিক্ষার্থী বাইসাইকেল নিয়ে মহাসড়কে রাস্তা পারাপার করার সময় ঠিকানা পরিবহনের বাসটির ধাক্কায় গুরুত্বর আহত হলে স্থানীয়রা নিকটস্থ এনাম মেডিকেলে নিয়ে যায়। এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ২টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করে। পরবর্তীতে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ২০ টি ঠিকানা পরিবহনের বাস আটক করে রাখে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯