রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুষ্টিয়া বিয়ের তিন মাসেই স্বামীকে হত্যা করেন নববধূ

কুষ্টিয়া বিয়ের তিন মাসেই স্বামীকে হত্যা করেন নববধূ

কুষ্টিয়া বিয়ের তিন মাসেই স্বামীকে হত্যা করেন নববধূ
কুষ্টিয়া বিয়ের তিন মাসেই স্বামীকে হত্যা করেন নববধূ

অনুসন্ধান ২৪ >>কুষ্টিয়ার ভেড়ামারায় খাবারে বিষ মিশিয়ে রাব্বি ইসলাম নামে (২৩) এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় গত ১১ ডিসেম্বর রাতে ভেড়ামারা থানায় একটি অভিযোগ দায়ের করেন নিহতের বাবা রবিউল ইসলাম। এতে রাব্বি ইসলামের নববধূ মিম খাতুনকে (১৮) প্রধান আসামি করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি।

নিহত রাব্বি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মোওলাহাবাসপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আর্গন ওয়েল্ডার (টিআইজি) পদে কর্মরত ছিলেন।

গত ৭ ডিসেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। থানায় অভিযোগ দেওয়ার গত ১৪ দিন অতিবাহিত হলেও রাব্বি ইসলাম নিহতের অভিযোগের কোনো কূল-কিনারা মেলে নাই।

রাব্বির মা আমিনা বেগম জানান, গত ২০ নভেম্বর প্রতিদিনের মতো তিনি খাবার রান্না করেন। পুত্রবধূ মিম রাব্বির জন্য খাবারের বাটি প্রস্তুত করে দেন। কর্মস্থলে গিয়ে রাব্বি দুপুরে সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। সেখানেই বেশ কয়েকবার বমি হয় তার। পরে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে ডাক্তার দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেন। ঐদিন রাতে রাব্বিকে দেওয়া খাবারের বাটি চেক করে দেখা যায় নীল আকার ধারণ করা অবশিষ্ট তরকারি দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে।

রাব্বির বাবা রবিউল ইসলাম বলেন, আমার ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মোহাইমেনুল হক আতিককে দেখালে তিনি বলেন, আপনার ছেলের শরীরে প্যারাকুয়েট (ঘাস মারার বিষ) বিষের অস্তিত্ব পাওয়া গেছে। তার পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থেকে সে মারা যায়।

রাব্বির মা জানান, ওই খাবারে মিম বিষ মিশিয়েছিল বলে আমরা ধারণা করছি। গত ৩ মাস আগে মিমের আপত্তি সত্ত্বেও আমার ছেলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের বৈবাহিক সম্পর্কও ভালো ছিল না। বিয়ের পর জানতে পারি, তার সুইট নামের একটা ছেলের সঙ্গে তিন বছরের প্রেম ছিল। আমার ছেলে না থাকলে ঘরের দরজা বন্ধ করে মিম সারাদিন অন্য পুরুষের সঙ্গে মোবাইলে কথা বলতো। রাব্বি তার বউকে নিয়ে বারবার অসন্তুষ্টি প্রকাশ করত আমার কাছে। তিনি আমার ছেলেকে পছন্দ করতেন না।

মিম খাতুন সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার স্বামীকে আমি কেন বিষ প্রয়োগ করে হত্যা করতে যাব। আমার সুখের সংসার। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। বিয়ের পর শ্বশুরবাড়িতেই আমি বেশি দিন থেকেছি। খারাপ সম্পর্ক হলে তো কবেই চলে আসতাম। আমার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা।

ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, রাব্বির মৃত্যুর বিষয়ে তার বাবার দেওয়া অভিযোগ আমরা পেয়েছি। প্রাথমিক মেডিকেল রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে শরীরে বিষের অস্তিত্ব পাওয়া গেছে। এরমধ্যেই আমাদের টিম তদন্ত শুরু করেছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে আইন অনুযায়ী অধিকতর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯