রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আদালতে সহিংসতা চিন্ময় দাসের জামিন শুনানিতে, তদন্ত কমিটির অব্যাহতি

আদালতে সহিংসতা চিন্ময় দাসের জামিন শুনানিতে, তদন্ত কমিটির অব্যাহতি

আদালতে সহিংসতা চিন্ময় দাসের জামিন শুনানিতে, তদন্ত কমিটির অব্যাহতি
আদালতে সহিংসতা চিন্ময় দাসের জামিন শুনানিতে, তদন্ত কমিটির অব্যাহতি

অনুসন্ধান ২৪ >>সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবী হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি গঠিত তদন্ত কমিটি অব্যহতি চেয়ে অব্যাহতি পত্র প্রদান করেছেন।

গত ১৯ ডিসেম্বর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি অব্যহতি চেয়ে জেলা আইনজীবী সমিতির অফিসে অব্যাহতি পত্র প্রদান করেন।

কমিটির বাকি ৩ সদস্য হলেন অ্যাডভোকেট মো. মঈনুদ্দীন হোসেন সোহেল, অ্যাডভোকেট জাফর ইকবাল ও অ্যাডভোকেট মাহবুবুল হাসান অনু। সবাই বিএনপি-জামায়াতপন্থী হিসেবে পরিচিত।

কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চট্টগ্রাম মহানগরীর যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তারকে আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কাশেম কামালকে সদস্য সচিব করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির দাবি, ঘটনার সঙ্গে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসন ও আদালতের কর্মকর্তারাও সম্পৃক্ত থাকার সম্ভাবনা রয়েছে।

অব্যাহতি চাওয়া তদন্ত কমিটি জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারক দিয়ে আলোচিত এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন।

তদন্ত কমিটির আহ্বায়ক আবদুস সাত্তার বলেন, ‘কেন চিন্ময় দাসের মামলার শুনানি দ্রুত শেষ করা হয়নি, গোয়েন্দা তথ্য ছিল কি না, প্রিজন ভ্যানে চিন্ময়ের কাছে হ্যান্ডমাইক কীভাবে গেল, পুলিশ হেফাজতে কীভাবে তিনি বক্তব্য দেন, প্রিজন ভ্যানের মুখটি উল্টো দিকে কেন ছিল, উসকানিমূলক স্লোগান কারা দিয়েছিল, ঘটনার শুরুতে কেন কোনো পদক্ষেপ নেয়া হয়নি সহ নানা বিষয় যথাযথ তদন্ত করে দায়ীদের শনাক্ত করতে হবে।’

অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, এরইমধ্যে ঘটনায় ছয়টি মামলা হয়েছে। সরকারি বিভিন্ন সংস্থা এসব বিষয় তদন্ত করছে। এর পাশাপাশি জেলা ও দায়রা জজ পদমর্যাদার কাউকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯