সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী হাড্ডি সাগর গ্রেফতার

খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী হাড্ডি সাগর গ্রেফতার

খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী হাড্ডি সাগর গ্রেফতার
খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী হাড্ডি সাগর গ্রেফতার

অনুসন্ধান ২৪ >>খুলনায় বিদেশি পিস্তলসহ ত্রাস সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে নগরীর জোড়াগেট সিএন্ডবি কলোনির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাড্ডি সাগর সোনাডাঙ্গা আবাসিক ৩য় ফেজ এলাকার শহীদুল ওরফে মহিউদ্দিনের ছেলে।

সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, হাড্ডি সাগর সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য নগরীর জোড়াগেট এলাকার সিএন্ডবি কলোনিতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা থানার পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগর নগরীর চানমারী এলাকার ত্রাস আশিক বাহিনীর সদস্য। সে আশিক বাহিনীর সদস্য হিসেবে সোনাডাঙ্গা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতো। তার নামে সোনাডাঙ্গা থানায় ডাকাতিসহ ৩টি মামলা রয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯