রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খুলনায় তিন কোটি টাকা পেল ৫৮ শহিদ পরিবার

খুলনায় তিন কোটি টাকা পেল ৫৮ শহিদ পরিবার

খুলনায় তিন কোটি টাকা পেল ৫৮ শহিদ পরিবার
খুলনায় তিন কোটি টাকা পেল ৫৮ শহিদ পরিবার

অনুসন্ধান ২৪ >>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খুলনায় ৫৮ শহিদ পরিবারকে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে। শুক্রবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এই আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, জুলাই-আগস্টের গণআন্দোলনে নিজেদের নেতিবাচক ভূমিকায় ইমেজ সংকটে পড়েছে পুলিশ প্রশাসন। এর থেকে উত্তরণের জন্য পুলিশ প্রশাসনকে সুনামের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। কাউকে বিনা কারণে গ্রেফতার করা যাবে না। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে দ্রুত।

অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৮ শহিদ পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে মোট দুই কোটি ৯০ লাখ টাকার চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. হাসানুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, কেন্দ্রীয় সমন্বয়ক মো. তারিকুল ইসলাম, আশরফা খাতুন ও মো. ওয়াহিদুজ্জামান বক্তব্য দেন। এতে স্বাগত বক্তব্য দেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

সারজিস আলম আরও বলেন, নিহতদের পরিবারের কাছে হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ রয়েছে। পুলিশের কাছে তথ্য প্রমাণ থাকলেও তারা সাহস পাচ্ছে না জড়িতদের গ্রেফতার করতে। পুলিশ প্রশাসনের সদিচ্ছা থাকলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সবাকেই গ্রেফতার করা সম্ভব। অথচ মামলার আসামিরা প্রকাশ্যে অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এদের দ্রুত গ্রেফতার না করলে ছাত্র-জনতা রাজপথে নামবে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তারা জীবন দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। এ বাংলাদেশ আত্মপ্রত্যয়, দুর্বার ও সাহসের বাংলাদেশ। নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে। এই অভ্যুত্থানের ইতিহাস নতুন বাংলাদেশের ছাত্রজনতার সংগ্রামের ফসল। ছাত্রজনতার আন্দোলনকে একটি মহল অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা এখনও চলছে। ছাত্রদের স্পৃহা, মনের আকাঙ্খা আমাদের বাস্তবায়ন করা প্রয়োজন।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও খুলনা জেলার সমন্বয়ক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯