বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে গ্রেফতার করেছে র্যাব-১৪।বুধবার রাতে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়গুলো নিশ্চিত করে র্যাব-১৪ অধিনায়ক মো. আলিমুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে রাগেবুল আহসান রিপুকে গ্রেফতার করা হয়েছে। পরে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, তার বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ মোট ১৩ টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন গত ৪ আগস্ট বগুড়া শহরের কালিতলা এলাকায় সাবেক এ সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুর বাড়িতে কয়েক দফায় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ঐদিন থেকে পরিবারের সদস্যদের নিয়ে গা ঢাকা দেন তিনি।