রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গরম ডালে ৭ দিন পর পৃথিবী থেকে বিদায় ভোলার ওমর

গরম ডালে ৭ দিন পর পৃথিবী থেকে বিদায় ভোলার ওমর

গরম ডালে ৭ দিন পর পৃথিবী থেকে বিদায় ভোলার ওমর
গরম ডালে ৭ দিন পর পৃথিবী থেকে বিদায় ভোলার ওমর

অনুসন্ধান ২৪ >>ভোলার লালমোহন উপজেলায় গরম ডালের মধ্যে পড়ে ঝলসে যাওয়ার ৭দিন পর চিকিৎসাধীন অবস্থায় মো. ওমর নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

ওই শিশুর নানা মো. সিহাব উদ্দিন জানান, গত বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ঘরে ভাত আর ডাল রান্না করছিলেন শিশু ওমরের মা। এ সময় বাড়ির অন্য এক শিশুসহ মায়ের পাশেই খেলছিল সে। এক পর্যায়ে অসাবধানতাবশত শিশু ওমরসহ দুইজনই রান্না করা ওই গরম ডালের মধ্যে পড়ে যায়। গরম ডালের মধ্যে পড়ে সবচেয়ে বেশি পুড়ে যায় ওমরের শরীর। এরপর তাকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওমরকে ঢাকায় রেফার্ড করেন।

বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর লাশ দাফন করা হয়। শিশু ওমর উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুন্ডের হাওলা এলাকার মো. মনিরের ছেলে। এর আগে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে মারা যায় শিশু ওমর।

তিনি আরো জানান, এরপর ওইদিনই তাকে ঢাকায় নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানের চিকিৎসকরা জানান, ওমরের শরীরের পেছনের অংশের অন্তত ৪০ শতাংশ পুড়ে গেছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে মারা যায় শিশু ওমর। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ গ্রামে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯