শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কিশোরগঞ্জ চাঁদা না পেয়ে রেলকর্মীকে চড়-থাপ্পড়

কিশোরগঞ্জ চাঁদা না পেয়ে রেলকর্মীকে চড়-থাপ্পড়

কিশোরগঞ্জ চাঁদা না পেয়ে রেলকর্মীকে চড়-থাপ্পড়
কিশোরগঞ্জ চাঁদা না পেয়ে রেলকর্মীকে চড়-থাপ্পড়

অনুসন্ধান ২৪ >>কিশোরগঞ্জ রেলওয়ে কর্মচারী সোহেল মিয়ার কাছে চাঁদা না পেয়ে তাকে মারধর করার অভিযোগ উঠেছে বিএনপি, যুবদল ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

গত (১২ ডিসেম্বর) এর ঘটনার ভিডিওতে দেখা যায়, জেলা যুবদলের কৃষিবিষয়ক সম্পাদক গাজী মাসুদ, গ্রামবিষয়ক সম্পাদক আনোয়ার ও বঙ্গবন্ধু প্রজন্মলীগ নেতা মোস্তফাসহ আরো কয়েকজন মিলে রেলওয়ে কর্মচারী সোহেলের ওপর অতর্কিত হামলা চালান।

ভুক্তভোগী সোহেল বলেন, কিশোরগঞ্জ রেলস্টেশনের ৩ নম্বর লাইনে পাথর ফেলা নিয়ে চাঁদা দাবি করে অভিযুক্তরা। তারা চাঁদা না পেয়ে আমি ও উপ-সহকারী প্রকৌশলীর (পথ) বিরুদ্ধে মানববন্ধন করেন। এরপরও তাদের স্বার্থ হাসিল না হওয়ায় আমার ওপর হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে সোহেলের কাছে মাসুদ ও আনেয়াররা এসে চাঁদার বিষয়ে জিজ্ঞেস করেন এবং তাদের সঙ্গে যেতে বললে সোহেল অস্বীকৃতি জানান। তখন তারা তাকে চড়-থাপ্পড় মারা শুরু করেন।

অভিযুক্ত যুবদলের গ্রামবিষয়ক সম্পাদক আনোয়ার বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদার অভিযোগ আনায় আমরা তাকে নিয়ে কথা বলতে নিয়ে যাচ্ছিলাম। তখন একটু ধাক্কাধাক্কি হয়।

জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ বলেন, আমি যতটুকু জানি মানববন্ধন করেছিল তারা। এছাড়া মারধরের ঘটনা আমি শুনিনি। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯