মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাকিস্তানে জরুরি অবতরণ ভারতীয় বিমান

পাকিস্তানে জরুরি অবতরণ ভারতীয় বিমান

পাকিস্তানে জরুরি অবতরণ ভারতীয় বিমান
পাকিস্তানে জরুরি অবতরণ ভারতীয় বিমান

অনুসন্ধান ২৪ >>মেডিকেল ইমার্জেন্সির কারণে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। শনিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইকোনোমিকস টাইমস’।

ফ্লাইটটি ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা উড়াল দিয়েছিল।

এদিকে দেশটির উড়োজাহাজ চলাচল সংস্থার সূত্রে জানা গেছে, মেডিকেল ইমার্জেন্সির কারণে এমন অবতরণের ঘটনা ঘটেছে। ৫৫ বছর বয়সী এক যাত্রী পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হয়ে পড়েন। ফ্লাইট ক্রুরা তাকে অক্সিজেন সরবরাহ করেন, তবে তার অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছিল।

পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটির মেডিকেল টিম দ্রুত উড়োজাহাজে ওঠে এবং অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেন। তার অবস্থা স্থিতিশীল হয় । সুস্থ যাত্রী, যিনি একজন ভারতীয় মুসলিম, তাকে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়।

তারা জানিয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে পাইলট করাচি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি পাওয়ার পরই ফ্লাইটটি করাচির দিকে মোড় নেয় এবং নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সমস্যা সমাধানের পর ফ্লাইটটি করাচি থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেয়, তবে এটি সৌদি আরবের দিকে আর এগোয়নি। এটি মানবিক কারণে আন্তর্জাতিক সহযোগিতার প্রথম ঘটনা নয়, জরুরি পরিস্থিতিতে এর আগেও অনেক ভারতীয় ফ্লাইট করাচিতে অবতরণ করেছে। পাকিস্তানের আকাশসীমা গুরুত্বপূর্ণ একটি  ট্রানজিট করিডর হওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯