মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠি সরকারি অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার 

ঝালকাঠি সরকারি অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার 

ঝালকাঠি সরকারি অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার 
ঝালকাঠি সরকারি অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার 

অনুসন্ধান ২৪ >>ঝালকাঠি সদর হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অ্যাম্বুলেন্সের চালক শাহাদাত হোসেন বলেন, আমাকে ফাঁসানোর জন্য কেউ ইয়াবা রেখে গেছে।

এ বিষয়ে আমি জড়িত না।শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাসপাতালের গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সের টুলবক্স থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি মো. সেলিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের অ্যাম্বুলেন্সের টুলবক্স থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যেহেতু এগুলো কারো কাছে পাওয়া যায়নি, তাই চালক জড়িত কিনা তদন্ত করে দেখা হবে।

জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

এদিকে, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামিম আহম্মেদকে একাধিকবার ফোন দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯