শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্টগ্রামে অটোরিকশা উল্টে আওয়ামী লীগ নেতা নিহত

চট্টগ্রামে অটোরিকশা উল্টে আওয়ামী লীগ নেতা নিহত

চট্টগ্রামে অটোরিকশা উল্টে আওয়ামী লীগ নেতা নিহত
চট্টগ্রামে অটোরিকশা উল্টে আওয়ামী লীগ নেতা নিহত

অনুসন্ধান ২৪ >>চট্টগ্রামের হাটহাজারীতে অটোরিকশা উল্টে আবুল হাসান বাবুল নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালকসহ আরো দু’জন। নিহত আবুল হাসান বাবুল ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের উত্তর গোপালঘাটা গ্রামের সিরাজুল হক মুন্সি বাড়ির মোহাম্মদ ইউনুসের ছেলে। তিনি লেলাং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

শুক্রবার (১৩ ডিসেম্বের) রাতে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত দু’জন হলেন আবুল হাসান বাবুলের বেয়াই শফিকুল ইসলাম ও অটোরিকশাচালক মোহাম্মদ শাহজাহান।

জানা গেছে, শুক্রবার রাতে হাটহাজারী পৌরসভার মুন্সি মসজিদ সংলগ্ন এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে আসেন আবুল হাসান বাবুল। দাওয়াত খেয়ে অটোরিকশায় বেয়াই শফিকুল ইসলামসহ বাড়ি যাওয়ার পথে মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশার চালকসহ তিনজন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আবুল হাসান বাবুলকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু‘জন চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য ইফতেহার উদ্দিন মুরাদ এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯