রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্টগ্রাম রাস্তার পাশে মিলল হেফাজত নেতার ভাইয়ের লাশ

চট্টগ্রাম রাস্তার পাশে মিলল হেফাজত নেতার ভাইয়ের লাশ

চট্টগ্রাম রাস্তার পাশে মিলল হেফাজত নেতার ভাইয়ের লাশ
চট্টগ্রাম রাস্তার পাশে মিলল হেফাজত নেতার ভাইয়ের লাশ

অনুসন্ধান ২৪ >>চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ওসমান সিকদার নামে এক বিমান কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে বিমানবন্দর সংলগ্ন লিংক রোডের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

হেফাজত নেতা এমরান সিকদারের দাবি- পূর্ববিরোধের জেরে তার ভাইকে খুন করা হয়েছে। মাথায় লাঠির আঘাত রয়েছে। এছাড়া পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার রাত ৩টার দিকে বাসা থেকে ওসমানকে ধরে নিয়ে যায় ৭-৮ জনের একটি দল।

নিহত ওসমান সিকদার হাটহাজারী উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন বিমানবন্দর সংলগ্ন সরকারি কোয়ার্টারের বাসায়। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক এমরান সিকদারের বড় ভাই।

নগর পুলিশের ডিসি (অপরাধ) রইছ উদ্দিন বলেন, এটি খুনের ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯