শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লালমোহনের সবুজ ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন

লালমোহনের সবুজ ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন

লালমোহনের সবুজ ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন
লালমোহনের সবুজ ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন

অনুসন্ধান ২৪ >> রক্তদান ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড-২০২৪’ অর্জন করেছেন ভোলার লালমোহন উপজেলার মো. আবুল খায়ের সবুজ।

বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকার বিজয় নগর এলাকার একটি থ্রি-স্টার হোটেলে ‘বিশ্ব মানবাধিকার ও বিশ্ব শান্তিরক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা শেষে অ্যাওয়ার্ডপ্রাপ্তি উপলক্ষে তাকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, মো. আবুল খায়ের সবুজ লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা দাখিল মাদরাসার সাবেক সহকারী শিক্ষক ক্বারী আবুল কালামের সন্তান। তিনি বর্তমানে ঢাকার বেসরকারি একটি প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত। পাশাপাশি আবুল খায়ের সবুজ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড। সমাজে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করতে তিনি ২০২০ সালে প্রতিষ্ঠা করেন ‘তানহা হেলথ্ ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

অগ্রগামী মিডিয়া ভিশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রেস্ট ও সনদ তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মঞ্জু। এদিন মোট সাতটি ক্যাটাগরিতে ২৮ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এই সংগঠনটির মাধ্যমে বছরের বিভিন্ন সময় নানা ধরনের মানবিক কাজ পরিচালনা করছেন মো. আবুল খায়ের সবুজ। এছাড়া তিনি একজন নিয়মিত রক্তদাতা। এ পর্যন্ত তিনি ৪১ বার মুমূর্ষু রোগীদের রক্তদান করেছেন।

আবুল খায়ের সবুজ এর আগেও রক্তদান এবং সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ‘সাউথ এশিয়ান গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড- ২০২৩ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪’ সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯