মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ময়মনসিংহে ফ্যানে ঝুলছে স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ

ময়মনসিংহে ফ্যানে ঝুলছে স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ

ময়মনসিংহে ফ্যানে ঝুলছে স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ
ময়মনসিংহে ফ্যানে ঝুলছে স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ

অনুসন্ধান ২৪ >> ময়মনসিংহের ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ি ও সন্ধ্যা ৭টার দিকে একই উপজেলার কাশর এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সাগর ও তার স্ত্রী নুপুরের লাশ একই ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। অন্যদিকে, কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার আবুল হোসেনের মেয়ে সোনালী আক্তার তার স্বামীর সঙ্গে অভিমান করে একই কায়দায় গলায় ফাঁস দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতরা হলেন- দিনাজপুরের গাগড়াগাতি গ্রামের আব্দুর রশিদের ছেলে সাগর ইসলাম (২১) এবং তার স্ত্রী নূপুর আক্তার (২০)। তারা স্থানীয় ক্রাউন ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহত অপরজন হলেন- সোনালী আক্তার (১৮)। তার স্বামীর নামও সাগর। তারাও স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে তারা আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯