শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চুয়াডাঙ্গায় সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

চুয়াডাঙ্গায় সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

চুয়াডাঙ্গায় সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
চুয়াডাঙ্গায় সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

অনুসন্ধান ২৪ >> চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শাহাবুল হোসেনকে (৫২) গ্রেফতার করেছে।

বুধবার বিকেলে তাকে আদালতে তোলা হয়েছে। এর আগে, গত মঙ্গলবার দিনগত রাতে তাকে দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহাবুল হোসেন একই গ্রামের গোলজার হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের মেজর জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী শাহাবুল হোসেনের বিরুদ্ধে মাদক, চোরাকারবারী, অবৈধ অস্ত্র, ডাকাতি ও অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। সে দেশীয় বোমা ও ককটেল তৈরিতে সিদ্ধহস্ত এবং বোমা বিস্ফোরণে তার ডান হাত উড়ে যায়।

গত ৫ আগস্ট পরবর্তী সময়ে শাহাবুল দর্শনায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। সে মাদক ব্যবসার ত্রাস হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছে। গত মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সেনাবাহিনীর একটি টিম।

চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের মেজর জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতারকৃত শাহাবুলকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইন কার্যক্রম সম্পন্নের জন্য বুধবার দুপুরে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে বিকেলে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯