শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই মালামাল বিজিবির হাতে আটক

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই মালামাল বিজিবির হাতে আটক

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই মালামাল বিজিবির হাতে আটক
সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই মালামাল বিজিবির হাতে আটক

অনুসন্ধান ২৪ >>সিলেট সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি টাকার চোরাচালানের মালামাল আটক করেছে বিজিবি।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, শীতের কম্বল, সাবান, মোমেটা স্কিন ক্রিম, গরুর মাংস, গরু, চকলেট, সুপারি, বিড়ি, বিয়ার, মোটরসাইকেল, রসুন, শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৭১ হাজার ১৫০ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গরবার ও বুধবার সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, লবিয়া, সংগ্রাম, দমদমিয়া সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, মিনাটিলা, কালাইরাগ, কালাসাদেক এবং পাথরকোয়ারীতে অভিযান চালানো হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে চোরাচালানের মালামাল উদ্ধার করা হয়। আটককৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯