শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নাশকতার অভিযোগে ৬ জন গ্রেফতার

নাশকতার অভিযোগে ৬ জন গ্রেফতার

নাশকতার অভিযোগে ৬ জন গ্রেফতার
নাশকতার অভিযোগে ৬ জন গ্রেফতার

অনুসন্ধান ২৪ >>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আরএমপি মুখপাত্র সাবিনা ইয়াসমিন।

গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাগড়া গ্রামের জমসেদ মণ্ডলের ছেলে মো. মিলন, পবা থানার বাগধানী উলাপুর গ্রামের আবু সাঈদের ছেলে নওহাটা পৌরসভার সোহেল রানা, শাহমখদুম থানার পবা নতুনপাড়া গ্রামের আব্দুল গাফ্ফারের ছেলে মো. পারভেজ হোসেন, শাহমখদুম থানার বড় বনগ্রাম চকপাড়া এলাকার মো.হাবিবুর রহমানের ছেলে শান্ত, রাজশাহীর গোদাগাড়ী থানার শুরশুনিপাড়া এলাকার মো. ইসমাইল হোসেনের ছেলে মো. মাহাবুব হোসেন মাসুদ ও নওগাঁ জেলার মহাদেবপুর থানার ফাজিলপুর গ্রামের আকবর আলীর ছেলে থানা আওয়ামী লীগের সভাপতি মো. সেকেন্দার আলী বাবু। সেকেন্দার আলী বর্তমানে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট পাত্তাপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯