শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুষ্টিয়া চুরি করতে এসে নারীর হাতে দুই চোর

কুষ্টিয়া চুরি করতে এসে নারীর হাতে দুই চোর

কুষ্টিয়া চুরি করতে এসে নারীর হাতে দুই চোর
কুষ্টিয়া চুরি করতে এসে নারীর হাতে দুই চোর

অনুসন্ধান ২৪ >>দিনের বেলায় এক ভাড়াটিয়ার ঘরের দরজার তালা ভেঙে চুরি করতে ঢুকেছিল দুই চোর। পরে কৌশলে তাদের আটকে পুলিশে সোপর্দ করেছেন ওই ঘরের ভাড়াটিয়া নারী। পরে মামলাও করেছেন তিনি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার খোকসা থানা সদরের স্কুলপাড়ার শাজাহান মাস্টারের দোতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া ইউটিউবার মুন্নি আক্তার কণার বাসায় এ ঘটনা ঘটে।

চোরদের আটকাতে গিয়ে ডান হাতে আঘাত পেয়েছেন মুন্নি। তার একটি সোনার আংটি ও ১৫ হাজার টাকা খোয়া গেছে।

মুন্নি আক্তার বলেন, সকালে ছাদে রোদে বসে সংসারের কাজ করছিলাম। স্বামী ছিলেন বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে। হঠাৎ তালা ভাঙার শব্দ শুনতে পাই। দ্রুত ছাদ থেকে নেমে আসি। এসে দেখি ঘরের তালা ভাঙা। পরে ঘরের মধ্যে চোরদের দেখে কৌশলে দরজা আটকে দিই। এ সময় একজন বেরিয়ে যায়। তাকেও বাড়ির কলাপসিবল গেটে আটকে চিৎকার দিই।

জানা গেছে, মুন্নি ২০০৮ সালে এসএসসি পাস করার পর সংসার জীবন শুরু করেন। শখের বশে কয়েক বছর আগে ‘আমার রান্না’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে নিয়মিত রান্না বিষয়ক ভিডিও আপলোড করেন।

খোকসা থানার ওসি শেখ মাঈনুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা তালা ভেঙে চুরির উদ্যোগ নিয়েছিল। ভাড়াটিয়া নারীর সাহসিকতায় দু’জনকে ধরা সম্ভব হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯