শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>নাটোরের নলডাঙ্গায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় মোছা. ফাতিমা খাতুন নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাঁশিলা গ্রামের মসজিদ মোড়ে নলডাঙ্গা-শেরকোল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শিশু ফাতিমা বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। এ সময় পথে নলডাঙ্গা-শেরকোল সড়কের বাশিলা মসজিদ মোড়ে রাস্তা পারাপারের সময় পাটুল থেকে নলডাঙ্গাগামী একটি অটোরিকশা ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
নিহত ফাতিমা খাতুন উপজেলার বাঁশিলা ইছলাপাড়া এলাকার মো. সেলিম সরদারের মেয়ে। সে গ্রামের রিয়াজুল জান্নাত একাডেমি নামে এক শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শ্রেণির ছাত্রী ছিল।
নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. মোনোয়ার জাহান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।