শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজিচালিত অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাজরা-আলী আকবরী এলাকায় এই দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিঞা জানান, কিশোরগঞ্জ থেকে ভৈরবমুখী একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুজন নিহত হন। সিএনজির অপর তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
নিহতরা হলেন কুলিয়ারচর উপজেলার রামদি এলাকার জুতা ব্যবসায়ী আবু আল হেলাল (৪৯), অপরজন একই উপজেলার দাড়িয়াকান্দি এলাকার সিএনজি চালক মো. আবুল কালাম।
এ ঘটনায় মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে বলে জানান ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিঞা। তিনি আরো বলেন, নিহতদের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।