বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>আজ শুক্রবার ঢাকার ধামরাই উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির জনসভা।
অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনিল কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া মাদরাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল, সহ-সভাপতি খন্দকার আইয়ুব, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, খুররুম চৌধুরী টুটুল, যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক আবু ওসমান, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সুমনসহ অন্যান্য নেতাকর্মীরা।