বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার যদুপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন দশ মাইল হাইওয়ে থানার ওসি ওমর ফারুক।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও দশমাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
তিনি বলেন, সকালে সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক এবং দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন।
এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আমাদের উদ্ধারকাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।