রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>বৈষম্যবিরোধী গ্রাম পুলিশদের সমন্বয়ক লাল মিয়া গ্রাম পুলিশদের মহাসম্মেলনে অংশগ্রহণ না করতে ধামরাই ইউএনও বরাবর লিখিত স্বীকারোক্তি দিয়েছেন। ৮ ডিসেম্বর চাকরি স্থায়ীকরণের দাবিতে এ সম্মেলন হওয়ার কথা ছিল।
জানা গেছে, গ্রাম পুলিশদের চাকরি স্থায়ীকরণের ঘোষণার পর ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক দফাদার মো. লাল মিয়াকে তলব করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধামরাই থানার ওসির উপস্থিতিতে ৮ ডিসেম্বরের মহাসম্মেলন না করার শর্তে লিখিত স্বীকারোক্তি দেন।
বুধবার (৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাম পুলিশদের চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসম্মেলনের ঘোষণা দেন বৈষম্যবিরোধী গ্রাম পুলিশদের সমন্বয়ক মো. লাল মিয়া। তিনি ধামরাই কুশুরা ইউনিয়ন পরিষদের দফাদার হিসেবে কর্মরত।
উল্লেখ্য, মো. লাল মিয়া গত ৫ আগস্টের আগে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনীর সভাপতি ছিলেন। আওয়ামী সরকারের পতনের পর ইয়াং জেনারেশন গ্রাম পুলিশ বাহিনী নামকরণ করেন। সবশেষ বৈষম্যবিরোধী গ্রাম পুলিশ নামে সংগঠন করেন এবং এর প্রধান হন।