বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

অনুসন্ধান ২৪ >>রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য সহকারী হাইকমিশনারের কার্যালয়টিকে তিন স্তরের নিরাপত্তা দিচ্ছেন। পাশাপাশি এই কার্যালয়ের আশপাশের এলাকায় সাদাপোশাকে পুলিশের গোয়েন্দা নজরদারি চলছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ভারতীয় সহকারী হাইকমিশন, সহকারী হাইকমিশনারের বাসভবন এবং ভিসা আবেদন কেন্দ্র ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ সদস্যের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারিও চলছে আশপাশের এলাকা ঘিরে।

তিনি বলেন, এসব স্থাপনায় হামলার কোনো শঙ্কা নেই। তারপরেও আমরা সতর্ক অবস্থায় রয়েছি।

সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায়, সহকারী হাইকমিশন ভবন যাওয়ার রাস্তার প্রবেশ মুখেই পুলিশের একটি পিকআপ। সেখানে তিনজন পুলিশ সদস্য সহকারী হাইকমিশন ভবনের দিকে যাওয়া পথচারীদের জিজ্ঞাসাবাদ করছেন। মোটরসাইকেল আরোহীদেরও থামানো হচ্ছে। এরপর সহকারী হাইকমিশন ভবনের পাশেই পুলিশের আরেকটি দলকে দেখা যায়। সেখানে পুলিশ লাইন্স থেকে আসা আরেকটি পিকআপ ভ্যানও ছিল। এর পাশেই সহকারী হাইকমিশনের প্রধান ফটকের সামনে পুলিশের আরেকটি দল। কেউ সহকারী হাইকমিশন ভবনে ঢুকতে হলে তাকে এখানে আরেকদফা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তল্লাশি তো আছেই। সহকারী হাইকমিশনের ‘অ্যাপয়েন্টমেন্ট’ থাকলেই কেবল ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে পুলিশ।

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়টি নগরের পদ্মা আবাসিক এলাকায়। সহকারী হাইকমিশন ভবনে নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে আগে শুধু প্রধান ফটকে আগত ব্যক্তির ‘অ্যাপয়েন্টমেন্ট’ দেখতো পুলিশ। এর পাশাপাশি তল্লাশি চলতো। এখন এগুলোর পাশাপাশি হাইকমিশনারের কার্যালয় ঘিরেই বাড়তি আরো দুই স্তরের নিরাপত্তা গ্রহণের চিত্র দেখা গেছে।

সহকারী হাইকমিশন ভবন থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই সহকারী হাইকমিশনারের বাসভবন। আজ সকালে এই বাসভবনের ফটক ঘিরে ছয়জন পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা যায়।

নগরের বর্ণালী মোড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার কারণে এখানে ভিসার আবেদন আসা একেবারেই কমে গেছে। ভিসা আবেদন কেন্দ্রে অবশ্য নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই দেখা গেছে। পুলিশ সদস্যরা অবস্থান করছেন। ভিসার আবেদন নিয়ে যাওয়া ব্যক্তিকে তল্লাশি করেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।

ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, বেশ কিছু দিন ধরেই ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর তাদের আরো সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯