বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদ একরামুল হক নামে এক নেতাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশ।গ্রেফতারকৃত একরামুল বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী এলাকার ইদ্রিস চেয়ারম্যান বাড়ির এনামুল হকের ছেলে এবং বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি।
সোমবার (২ ডিসেম্বর) রাতে থানার চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক থেকে তাকে গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও আবাসিক থেকে ছাত্রলীগ নেতা একরামুল হককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা মামলা রয়েছে।