শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে রংপুর বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে, রোববার দুপুরে রংপুর টিচার ট্রেনিং কলেজের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি।
বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের (এনডিসি) সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এতে আরো ৫০ থেকে ৬০ জন মানুষ উপস্থিত ছিলেন।