বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রেমের বিয়ের ৬ মাসেই পৃথিবী ছাড়লেন বরগুনার সুমাইয়া

প্রেমের বিয়ের ৬ মাসেই পৃথিবী ছাড়লেন বরগুনার সুমাইয়া

প্রেমের বিয়ের ৬ মাসেই পৃথিবী ছাড়লেন বরগুনার সুমাইয়া
প্রেমের বিয়ের ৬ মাসেই পৃথিবী ছাড়লেন বরগুনার সুমাইয়া

অনুসন্ধান ২৪ >>বরগুনার তালতলীতে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।মৃত সুমাইয়া আক্তার একই গ্রামের রাকিব মুসুল্লির স্ত্রী ও পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের আবুল কালাম চৌকিদারের মেয়ে। রাকিব মুসুল্লি তালতলী উপজেলার মরানিদ্রা গ্রামের হাসান মুসুল্লি ছেলে।

রোববার (১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নিশান বাড়িয়ার ইউনিয়নের মরানিদ্রা গ্রাম এ ঘটনা ঘটে।

জানা যায়, ছয় মাস আগে ভালোবেসে বিয়ে করেন তারা। পরে তাদের পরিবার মেনে নেয়। রোববার দুপুরে পুকুরঘাটে পর্দা লাগানো নিয়ে রাকিব ও সুমাইয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিকেলে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন সুমাইয়া। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তালতলী থানার ওসি ইমরান হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯