সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, এই নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে।সোমবার বিকেলে আগারগাঁওয়ের ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তর্বর্তী সরকারের সমর্থন পাবে। আমরা এ কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবো।
গোয়েন লুইস বলেন, নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আমরা প্রাথমিক সাক্ষাৎ করেছি। আমরা বর্তমান নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কি ধরনের টেকনিক্যাল সহায়তা দিতে পারে, এ বিষয়ে সিইসির সঙ্গে কথা হয়েছে।
সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কোনো আলাপ হয়েছে কি–না এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে আজকের সাক্ষাতে কোনো আলাপ হয়নি।
এ সিদ্ধান্তটি অন্তর্বর্তী সরকার রাজনৈতিকভাবে নেবে। আমরা শুধু টেকনিক্যাল বিষয়েই কথা বলেছি।