বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>একটি উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রাম আদালতের এক আইনজীবীকে হত্যা করেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন।তারা চেয়েছিল বাংলাদেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে। কিন্তু এ দেশের দায়িত্বশীল মুসলমানরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি।
সোমবার সকালে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির আরো বলেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কোর্ট-কাচারি; অফিস-আদালত কোথাও গিয়ে আপনাকে লাঞ্ছিত হতে হবে না। কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবেন, শ্রমিক পাবেন তার ঘামের মজুরি। জামায়াত ক্ষমতায় গেলে কাউকে অধিকার ভিক্ষা করতে হবে না। সবাইকে তার অধিকার সম্মানের সঙ্গে দেওয়া হবে।
তিনি বলেন, আমরা ধৈর্য ধরেছি, দেশের মানুষকে শান্ত করেছি। এ দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করবে। কোনো ধর্মীয় উপাসনালয় কাউকে পাহারা দিতে হবে না।
দ্বিতীয় স্বাধীনতা প্রসঙ্গে জামায়াতের আমীর বলেন, আবু সাঈদ আমাদের এই স্বাধীনতা যুদ্ধের প্রধান আইকন ও সেনাপতি। তিনি অধিকার চেয়েছিলেন, কিন্তু তাকে পরপর তিনটি গুলি করে হত্যা করা হয়েছে। আমরা তাকে সেলুট জানাই। লেখাপড়া করে এদেশের যুবকেরা বেকারত্বের অভিশাপে আত্মহত্যা করবে না। যেখানে শিক্ষা অর্জন করে সঙ্গে সঙ্গে কাজ পাবেন।
জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, জামায়াত নেতা মাসুদ সাঈদী প্রমুখ।