বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্টগ্রাম কনটেইনার খুলতেই মিলল ১০ কোটি টাকার বিদেশি সিগারেট

চট্টগ্রাম কনটেইনার খুলতেই মিলল ১০ কোটি টাকার বিদেশি সিগারেট

চট্টগ্রাম কনটেইনার খুলতেই মিলল ১০ কোটি টাকার বিদেশি সিগারেট
চট্টগ্রাম কনটেইনার খুলতেই মিলল ১০ কোটি টাকার বিদেশি সিগারেট

অনুসন্ধান ২৪ >>চট্টগ্রাম বন্দরে প্রায় ১০ কোটি টাকার বিদেশি সিগারেট আটক করেছে কাস্টম হাউস।পাবনার ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানার নামে থাইল্যান্ড থেকে ২০ ফুট দীর্ঘ এক কনটেইনারে এসব সিগারেট আনা হয়েছিল। যার শুল্কায়নযোগ্য মূল্য দেড় কোটি, বিপরীতে রাজস্বে পরিমাণ ৯ কোটি।

রোববার (১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

এর আগে, গত ৫ সেপ্টেম্ব ফেব্রিক ঘোষণায় ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি বিভিন্ন ব্রান্ডের মদ এবং গত ২৭ জুন ওয়াটার ফিউরিফাইয়ার মেশিন ঘোষণায় ৫০ হাজার শলাকা সিগারেট আটক করা হয়েছিল।

কাস্টম হাউস সূত্র জানায়, কাস্টম হাউসের কমিশনারের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা রফতানিকারকের ওয়েবসাইট, উৎস দেশ, আমদানিকারকের ব্যবসার ধরন ও ঠিকানা, পণ্যের বর্ণনা বিশ্লেষণ করে এ চালানে অসত্য ঘোষণার পণ্য থাকার বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হয়। পরে রোববার বিকেল ৩টার দিকে বন্দর কর্তৃপক্ষের সহায়তায় কনটেইনারটি ফোর্স কিপ ডাউন করে কায়িক পরীক্ষা শুরু করে এআইআর টিম।

এ সময় বন্দর কর্তৃপক্ষ, বন্দর সিকিউরিটি, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কাস্টম হাউসের ঐ কর্মকর্তা জানান, কায়িক পরীক্ষায় কনটেইনারটিতে ৭৪০ কার্টনে সংযুক্ত আরব আমিরাতে তৈরি ল্যামের ব্র্যান্ডের ন্যানো সিলভার, গ্রে, ব্লু এবং হোয়াইট ফ্লেভারের ৭৪ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। চালানের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কাস্টমস আইন ২০২৩ এবং প্রচলিত অন্যান্য আইন ও বিধি অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন কাস্টম হাউসের কমিশনার।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯